1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুর্ণিঝড় আম্ফানে সুন্দরবনে ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী 

ঘুর্ণিঝড় আম্ফানে সুন্দরবনে ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৬৮ বার

নইম আবু নাঈমঃ
ঘুর্ণিঝড় আম্ফানে সুন্দরবনের ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে বনের গাছের ক্ষতি ৭ লাখ ৬০ হাজার একশত এবং অবকাঠামোর ক্ষতির পরিমান ১কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮শত টাকা। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের দুই সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে গঠিত কমিটির দাখিলকৃত রিপোর্টে এ ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। দাখিলকৃত রিপোর্ট সোমবার সকালে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান, ঘুর্ণিঝড় আম্ফান সুন্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়ায় উপকূলবাসী রক্ষা পেলেও বনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপনে গত ২১ মে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হকের নেতৃত্বে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা তিনদিন সুন্দরবন পরিদর্শন করে রোববার বিভাগীয় দপ্তরে ক্ষয়ক্ষতির পরিমানের প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে দুই রেঞ্জের তাল, বট, ঝাউ, শিরিস ও নাড়িকেলসহ বিভিন্ন প্রকারের ২৬ টি গাছ উপড়ে গেছে এবং বেশ কয়েকটি গাছের লট ভেসে গেছে।এছাড়া অবকাঠামোগত ১৭ টি পুকুর, ১৮ টি কাঠের জেটি, ১৬ টি অফিস , আটটি স্টাফ ব্যারাক, ২১টি সোলার, ১৬টি পানির ট্যাঙ্ক, পল্টুন একটি, ওয়াচ টাওয়ার একটি, ফুট ট্রেইল দুইটি, হরিণের অভয়ারন্য শেড একটি, ডলফিনের অভয়ারন্য শেড একটি ও দুইটি গোলঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ডি.এফ.ও জানান, এসব ক্ষয়ক্ষতি টাকার হিসাবে ২৬ টি গাছের মূল্য এক লাখ ৩৪ হাজার পাঁচশত, ভেসে যাওয়া লটের মূল্য ৫ লাখ ৭১ হাজার ৬০০ এবং অবকাঠামোর ক্ষতির মূল্য ১ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০০শত টাকা হিসাবে মোট ১ কোটি ৬৮লাখ ২৭ হাজার ৯০০ টাকা। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের রিপোর্ট মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে। এখন বরাদ্ধ সাপেক্ষে ক্ষয়ক্ষতি হওয়া অবকাঠামোগুলো মেরামত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net