1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাটখিলে মানবিক সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে শোকজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

চাটখিলে মানবিক সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে শোকজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩০৩ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর চাটখিলে করোনা ভাইরাস পরিিস্থিততে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সচ্ছলদের তালিকাভুক্ত করার অভিযোগে চাটখিল পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।

জানা যায়, পাচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান ও চাটখিল উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপকারভোগীদের সঙ্গে স্বজনপ্রীতি করে ব্যবসায়ী, ব্যাংকার ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেন।

এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সমালোচনা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, ‘স্বজনপ্রীতি করে সচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনায় ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। ২৬০জন উপকারভোগী নামের তালিকায় ১২টি অভিযোগ প্রমাণিত হয়। আগামী (২৮ মে) এর মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net