1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৮৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে চলমান রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ১৫০ টি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোশাররফ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক প্রবাসী মো. মনির হোসেন খোকন, সাংবাদিক আব্দুল জলিল রিপন, মনোয়ার হোসেন মুন্না, মুহা. ফখরুদ্দীন ইমন, ব্যবসায়ী মোশাররফ হোসেন, মো. হোসাইন মামুন, মো. ইয়াছিন, এনায়েত উল্লাহ মাসুম, ডা. ইউসুফ হোসাইন সুমন, শিক্ষক আব্দুল কাইয়্যুম শিপন, সংগঠনের সদস্য মো. জসিম উদ্দীন হাসান, জামান সাব্বির, আলাউদ্দিন আলো প্রমুখ।

এরপর অসহায় ও দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা দরদী ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে বিলিয়ে দিচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net