চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগর পাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ দিনের মাথায় সাকিব আহমেদ সামির নামে ১ তরুণের অকালমৃত্যু হয়। গত ৮ সেপ্টেম্বর রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যায়। তার সহপাঠি শাওন বলেছেন, সাকিব ২০২২ সালে এসএসসি, ২০২৪ সালে বান্দরবান সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে।
পরবর্তীতে একটি বিকাশ কোম্পানিতে চাকরি নেয় জানান। গতকাল ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় সাতবাড়িয়া শাহ্ আমানত মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, গত কয়েকদিন ধরে সাকিব আহমেদ সামির তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসী সাতবাড়িয়া এলাকায় এডিস মশার বংশবৃদ্ধি রোধে দ্রুত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।