1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসারুল মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা শহরস্থ পারনান্দুয়ালী এলাকার সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত বাসারুল মোল্লা পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার সাত্তার মোল্লার পুত্র। স্থানীয় সূত্র জানায় সকাল সাড়ে ৮টার দিকে বাসারুল মোল্লা নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে ধানের মিলে ধান ভাঙানোর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে মাগুরা সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সওজ বিভাগের একটি দ্রুতগতির পানি বহনকারী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net