1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে শিশুর লাশ উদ্ধার, ধর্ষনের আলামত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

টঙ্গীতে শিশুর লাশ উদ্ধার, ধর্ষনের আলামত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩১৯ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মধুমিতা রেললাইন সংলগ্নে ময়লার স্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা।
টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আজিবর রহমান(এস আই) শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন।
নিহত শিশুটির নাম চাঁদনি আক্তার(৬)।সে সুনামগঞ্জ জেলার শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, চাঁদনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্রী।গত শুক্রবার দুপুর থেকে শিশু মেয়েটি নিখোঁজ ছিলো।পর দিন শনিবার সকালে স্থানীয়রা ময়লার স্তুপের উপর লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত শিশুর পিতা মামুন জানান,শুক্রবার দুপুর থেকে আমার মেয়েকে খুজে পায়নি।পরে এলাকার লোকজন লাশ দেখে আমাকে খবর দেয়।
তবে শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এখানে ফেলে যায় বলে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে অতি দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net