1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে করোনা জয় করে বাড়ি ফিরলেন ১৪ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে করোনা জয় করে বাড়ি ফিরলেন ১৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৯৪ বার

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : নোভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ১৪জন ব্যক্তি।
সোমবার জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সুস্থদের ফুলেল শুভেচ্ছা জানান। সুস্থ্যদের মধ্যে দুই নারী এক শিশু সহ ১১জন পুরুষ রয়েছে। জেলা সিভিল সার্জন ডা:মাহ্ফুজার রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে,করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া ব্যক্তিদের দুইদফা নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের শরীরে আর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ্য বিভাগ ওই ১৪জন ব্যক্তিকে সুস্থ্য হওয়ার ছাড়পত্র দেয়। তবে তাদেরকে বাড়িতে থেকে ৭দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। ৭দিন পর আবারও তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাকরা হবে।

জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৪জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪জন। আইশোলেশনে আছে আরো ১০জন। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৮২১জন ব্যক্তির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net