1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৮৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
‘সরকাবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে দুইজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের একজন কার্টুনিস্ট, অন্যজন লেখালেখি করেন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র‌্যাব। কিশোরকে কাকরাইল এবং মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
রমনা থানার পরিদির্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন। সেখানে মোট ১১ জনকে আসামি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ গণমাধ্যমকে বলেন, তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকাবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন।। বাকি আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net