ঢাকা   ০৫:১৭:৪১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

দ্রুত করোনাজয়ের পথে হাঁটছে কিশোরগঞ্জ, ৬০ শতাংশ রোগী সুস্থ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৬৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় গত ৯ই এপ্রিল প্রথম করোনা রোগি শনাক্তের পর প্রথম ব্যক্তি হিসেবে গত ২৫শে এপ্রিল করোনাভাইরাস থেকে সুস্থ হন জেলার ইটনা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ। এরপর থেকেই অভাবনীয়ভাবে বাড়তে থাকে সুস্থ হওয়ার সংখ্যা। ইতোমধ্যে আক্রান্তের ৬০ শতাংশ সুস্থ হয়ে ওঠেছেন। নতুন করে সংক্রমণও তেমন উল্লেখযোগ্য নয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলায় দিনদিনই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ৪ মে পর্যন্ত আক্রান্ত ১৮৮ জনের মধ্যে ১১২ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি ৭৬ জন বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যেও বেশ কয়েকজন সুস্থতার ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুরে ১ জন, করিমগঞ্জে ১৩ জন, তাড়াইলে ১৪ জন, পাকুন্দিয়ায় ২ জন, কটিয়াদীতে ৯ জন, ভৈরবে সর্বোচ্চ ৩২ জন, নিকলীতে ৪ জন, ইটনায় ১০ জন, মিঠামইনে ১৮ জন ও অষ্টগ্রামে ১ জন করোনাভাইরাস থেকে সুস্থ্যতা লাভ করেছেন।

জানা গেছে, সুস্থ হওয়া মোট ১১২ জনের মধ্যে কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে মোট ২৭ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালটিতে করোনা চিকিৎসা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন করোনাজয়ীরা।

এদিকে হাসপাতালটিতে নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) প্রথমবারের মতো এই বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় গত ৯ই এপ্রিল প্রথম করোনা রোগি শনাক্তের পর এক সপ্তাহের ব্যবধানে ৫০ ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা। এরপরই যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার।

১৭ই এপ্রিল পর্যন্ত শনাক্ত হওয়া ৫২ থেকে তিন অঙ্ক অতিক্রম করতে সময় লাগে মাত্র দুইদিন। ১৮ই এপ্রিল ২২ জন ও ১৯শে এপ্রিল জেলায় একদিনে সর্বোচ্চ ৬৭ জনের করোনা শনাক্ত হয়। এতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৪১ জনে।

এরকম পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় ওপরের দিকে উঠে আসে কিশোরগঞ্জের নাম। পরের দিন আরও ২৫ জন আক্রান্ত হলে ১৬৬ জন করোনা শনাক্ত নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পরেই সংক্রমণ ঝুঁকির জেলা হয়ে ওঠে কিশোরগঞ্জ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি