1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিম্ন আয়ের মানুষের মাঝে আ. মৎস্যজীবী লীগের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নিম্ন আয়ের মানুষের মাঝে আ. মৎস্যজীবী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৯৪ বার

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মৎসবীজী লীগ।

শুক্রবার রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ৬শ’ নিম্ন অায়ের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাউল, আলু, মসুর ডাল, তেল, পেঁয়াজ।

এসময় বাংলাদেশ আওয়ামী মৎসবীজী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, করোনাভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুররা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা হতাশ হবেন না।

আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি সমাজের বিত্তশালীদের আহ্বান জানাবো, তারাও যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। আগামি দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আশা করছি।

তিনি অারও বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী সময়ে আপনাদের যা যা প্রয়োজন হবে। স্থানীয় জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি আপনাদের সমস্যা সমাধান করবেন। তারপরও রাস্তায় দাঁড়াবেন না। হতাশ হবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেতাকর্মীরা পাশে আছে, যতদিন এই মহামারি আছে আপনারা সহযোগিতা পাবেন।

আজগর নস্কর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।

এসময় উপস্থিত ছিলেন বাটারা থানা আ. লীগের সভাপতি হাজী ইসমাইল মিয়া, ওয়ার্ড সভাপতি হাজী ওমর আলী, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net