1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় দোকানের শাটার খুলে পাওয়া গেল কাস্টমার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

পটিয়ায় দোকানের শাটার খুলে পাওয়া গেল কাস্টমার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৭৯ বার

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) :
পটিয়ার ইউএনও  শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গেলেন দোকানটির দিকে। তিনি নিজেই শাটার টেনে বন্ধ দোকানটি খুললেন। দোকানের ভেতর দেখতে পেলেন মায়ের কোলে এক শিশুসহ ৩-৪ জন, দোকানের বিক্রয়কর্মী ও মালিকসহ ঘর্মাক্ত। প্রচণ্ড গরম, অন্ধকারে কোন রকম স্বাস্থ্যবিধি না মেনেই কাস্টমারকে বদ্ধ দোকানে রেখে লোক দেখানো শার্টার বন্ধ করে দোকানে বেচা-কেনা চলছে।

সোমবার, দুপুর ১ টা। পটিয়া পৌর সদরের ছবুর রোড় ও স্টেশন রোড়ের ত্রিমোহনীর মোড়। একটি বন্ধ মোবাইল দোকানের ভেতর থেকে আসছিল শিশুর কান্নার আওয়াজ।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা তাদেরকে হাতেনাতে ধরলেন। এ সময় একজন ক্রেতার কাছে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান ইউএনও। জবাবে ক্রেতা বলেন, দোকান খোলা দেখে এমনিই ঢুকেছেন। অপর নারী ক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি জানান, হেডফোন কিনতে এসেছেন তিনি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, শাটার বন্ধ করা দোকানটির ভেতরে বাচ্চাটি গরমে কান্না করছিল। অসচেতনতার কারণে বাচ্চাটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছিল।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে বিনা প্রয়োজনে ঘুরে বেড়ানোর দায়ে ওই ক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net