1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে সবজি বিতরণ সবুজবাগ থানা ছাত্রলীগের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

প্রধানমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে সবজি বিতরণ সবুজবাগ থানা ছাত্রলীগের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৪৮ বার

জাফরুল আলম : চলমান ভয়াবহ করোনাভাইরাসে রাজধানীসহ সারাদেশেই নিম্নবিত্তরা পড়েছেন খাদ্য সংকটে। অার এ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের এগিয়ে অাসতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী করোনাকালে সারাদেশে সহযোগিতার হাত বাড়িয়েছে অা. লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সবুজবাগ থানা ছাত্রলীগ এর সাবেক সভাপতি সাজ্জাদুল ইসলাম রাসেল এর সহযোগীতায় ও ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল আলম অনিক এর উদোগে আজ রোববার কদমতলা ওয়াসা রোডে হতদরিদ্র ও শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে টাটকা শাকসবজি বিতরণ করা হয়েছে।

এ সময় প্রায় ১৫০টি পরিবারের মাঝে এ সবজি বিতরণ করা হয়। এ বিষয়ে শফিকুল ইসলাম অনিক বলেন, ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের নেতা সাবের হোসেন চৌধুরীর আহ্বানে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এর নির্দেশনায় আমরা সবুজবাগ থানা ছাত্রলীগ এর নেতৃত্ব প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।

তিনি বলেন, প্রতিনিয়ত আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করছি, তারই ধারাবাহিকতায় আজ শাক সবজি সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি। এ কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। বিতরণ কার্যক্রমে আরও সহযোগিতা করেন ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সাবেক সভাপতি সাইদুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত শাকিল, হাফিজুর রহমান লিয়ন, তুষার চৌধুরী, রনি ফরহাদ রাফি, সৌরভ, আনিম, মহসিন, রুবেল, শাহাদাত, কানন ও সজিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net