1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মাষ্টার হাবিবুর রহমানের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মাষ্টার হাবিবুর রহমানের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৩৮ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় মাষ্টার হাবিবুর রহমান (৫০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম আনোয়ারা- বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ পার্শ্বের মোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাষ্টার হাবিবুর রহমান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাঁশখালী শাখার সভাপতি এবং পালেগ্রাম হাকিমিয়া শাহ আলিম মাদ্ররাসার শিক্ষক ছিলেন।

তিনি কালীপুর সদর আমিন হাট বাজারের সারের ডিলার মেসার্স ফয়সাল স্টোরের স্বত্তাধিকারী।
তিনি বাঁশখালী কালীপুর ইউনিয়নের পূর্ব পালেকগ্রাম এলাকার ওসিউদ্দীন মিয়াজী বাড়ীর মরহুম হাজ্বী কবির আহমদের পুত্র।

তথ্যসূত্রে জানাযায়, নিহত মাষ্টার হাবিবুর রহমান রবিবার (১৭ মে) দুপুর ১২ টায় চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর নিজ গ্রাম কালীপুরে আসেন। সেখানে তিনি ব্যবসার কাজ শেষে পুনরায় বিকেলে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওয়ানা হন। যাত্রাপথে বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর দক্ষিন পাশে প্রবেশ দ্বারে পৌঁছালে অপর দিক চট্টগ্রাম শহর থেকে আসা নিয়ন্ত্রণহীন ট্রাকের ধক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। এ সময় ঘটানাস্থলেই মোটরসাইকেল আরোহী মাস্টার হাবিবুর রহমান জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। দুর্ঘটনার কবল হতে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে অানোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার ডাক্তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার সন্ধ্যা ৭ টায় তাকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net