1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীকে আ.লীগ নেতা আবদুছ ছালাম বেগের ঈদের শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীকে আ.লীগ নেতা আবদুছ ছালাম বেগের ঈদের শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৪৪ বার

স্টাফ রিপোর্টার।।
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সর্বসাধারণ ও দেশবাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা আবদুছ ছালাম বেগ। ২৫ মে (সোমবার) তার নিজ গ্রাম সোনাইসার জামে মসজিদে ঈদুল ফিতরের নামায শেষে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় আবদুছ ছালাম বেগ বলেন, মহামারি করোনার প্রাদুভার্বের কারণে বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে করোনায় নিহতের সংখ্যা বিশ্বের তুলনায় এখনো কম। প্রধানমন্ত্রী যে ৩১ দফা নির্দেশনা প্রধান করেছেন, তা সকলে মেনে চলছে। দ্রুত করোনা ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশা আল্লাহ। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঈদুল ফিতর উদযাপন করি। ঈদ হোক অন্তরের পবিত্রতা, মিতাচার ও সম্প্রীতির উৎসব। সংযম, সহমর্মিতা আর ভালোবাসার মহিমায় আলোকিত হোক আমাদের জীবন।

উল্লেখ্য যে, আবদুছ ছালাম বেগ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা। বর্তমান তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যমত প্রভাবশালী সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নৌকা প্রতিকের নমিনেশন সংগ্রহ করেন। দলের পরামর্শ নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। করোনা বিষয়ে সচেতনতার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। কান্দিরপাড় পূবালী চত্ত্বরে তিনটি এলইডি টিভি সম্পূর্ণ বিনামূল্যে করোনা সচেতনতায় প্রচারের সুযোগ দেন। একই সাথে সড়ক-মহাসড়কের বিলবোর্ডে করোনা সচেতনতায় প্রধানমন্ত্রীর বাণী ও ৩১ দফা বিশেষ বার্তা তুলে ধরছেন। সাহায্য করেছেন অসহায়দের মাঝে। পোষ্টার, পেষ্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ডের মাধ্যমে দলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন জনগণের কাছে। তার এ কাজকে সাদুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net