ঢাকা   ১২:৩৯:০৬ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

ভ্রান্তি নিরসন :মাগুরায় নতুন করোনা শনাক্ত-১ মোট রোগী শনাক্ত ৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ স্ইফুল্লাহ, মাগুরা জেলা প্রতিনিধি।।
বিগত তিন দিন ধরে জাতীয় করোনা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রচার করা হচ্ছিল মাগুরা জেলাতে মোট ৭ জন আক্রান্ত। কিন্তু মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানান– আমাদের হিসাবে এখন পর্যন্ত মাগুরায় শনাক্ত মোট ৫ জন। যেখানে গতকাল(বৃহস্পতিবার) শালিখার উপজেলার স্বাস্থ্যকর্মী দেওয়ান সোহেলবিল্লার ্করোনা পজিটিভ শনাক্ত হবার পর এই সংখ্যা দাড়িয়েছে ।

মাগুরাতে করোনা রোগীর মোট সংখ্যা নিয়ে যাকে নিয়ে জটিলতা শুরু হয় তিনি সেই শালিখার এক মসজিদের ইমাম। শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনার নমুনা দেন এবং যশোর ল্যাবে পজিটিভ হয়। তার বাড়ি বাঘারপাড়া যশোরে হবার কারনে তিনি মাগুরা নাকি যশোর জেলার হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা। অবশেষ মাগুরা সিভিল সার্জন কার্যালয় সেই ইমামকে মাগুরা জেলার ভেতরে অর্ন্তভুক্ত করে মোট করোনা আক্রান্ত রোগী ৫ জন হিসাবে ঘোষনা দিয়েছে আজ ১মে শুক্রবার সকালে।
আজ শুক্রবার সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে নিম্নের পোষ্টটি দিয়ে ভুল সংশোধনের বার্তা হুবহু তুলে দেওয়া হল-

ভ্রান্তি নিরসনঃ
গতকাল পর্যন্ত আইইডিসিআর এর ওয়েবসাইটে মাগুরা জেলাতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দেখিয়েছে
৭ জন,কিন্তু আমাদের কাছে সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৫জন।তার মধ্যে গতকাল রাতে শালিখার একজন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ সনাক্ত হওয়ার রিপোর্ট পাই এবং বাঘারপাড়া,যশোরের একজন করোনা পজিটিভ সনাক্ত হওয়া ব্যাক্তি যার নমুনা শালিখা থেকে পাঠানো হয়েছিল তাকেও মাগুরা জেলার অন্তর্ভুক্ত করে এখন থেকে গননা করা হবে,কারন আইইডিসিআর তাই করেছে।তাহলে মাগুরাতে করোনা পজিটিভ সনাক্ত হওয়া ৫ জনের হিসাবঃ
সদর উপজেলা–১
শ্রীপুর উপজেলা–২
শালিখা উপজেলা–২
আর আইইডিসিআর এ কোন কারনে ভুলবশত দেয়া ৭ জনের সংখ্যা শীঘ্রই সংশোধিত হবে।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি