ঢাকা   ০১:০৪:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাগুরায় নিহত পুলিশ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এসপি রেজোয়ান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃঃসাইফুল্লাহ/মাগুরা পুলিশ লাইন্সে ১৬ মে শনিবার সকল পুলিশ সদস্যের উপস্থিতিতে ড্রিল সেডে এক বিশেষ রোলকল অনুষ্ঠিত হয় । উক্ত রোলকলে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান (পিপিএম)। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ ইবরাহিম সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে ২০১৯ সালে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশের বিভিন্ন ইউনিটে কর্মরত মাগুরা জেলার বাসিন্দা পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। মাগুরার পুলিশ সুপার আইজিপি কর্তৃক প্রদত্ত ঈদের শুভেচ্ছা উপহার এবং আইজিপি মহোদয় এর নিজস্ব অফিশিয়াল প্যাডে লিখিত ও স্বাক্ষর যুক্ত শুভেচ্ছা বার্তা নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে তুলে দেন।

এর আগে পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করোনা কালীন সময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে একটি নিখুঁত বর্ণনা দেন। এছাড়াও সকল পুলিশ সদস্যের নানা বিষয়ে খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি