1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

লাকসামে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৯৯ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে করোনা উপসর্গ নিয়ে রোকেয়া বেগম (৭০) নামক এক নারী মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র ্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মিজিয়াপাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী রোকেয়া বেগম শুক্রবার সকাল ৯টার দিকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা ওই নারীর নমুনা সংগ্রহ করেন। বিকেলে পরিবারের লোকজন সর্বোচ্চ সতর্কতায় মরদেহ দাফন করেন। ওই নারী করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে যাননি। পরিবারের অন্য কারো মধ্যেও করোনার উপসর্গ নেই। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লাকসামে ইতোপূর্বে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এটি দ্বিতীয় মৃত্যু। এবং প্রথম কোনো নারীর মৃত্যু হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net