ঢাকা   ০১:১২:৫০ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সহায়তা তালিকায় অনিয়ম” ইউপি সদস্য শোকজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তার তালিকায় উপকারভোগীর নামের পাশে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। গত শুক্র ও শনিবার বিভিন্ন পত্রিকায় রির্পোট প্রকাশের পর ১৬মে (শনিবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক নোটিশে ইউপি সদস্যকে রাকিব হাসানকে শোকজ দেওয়া হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে জনপ্রতিনিধিদের জমা করা তালিকায় অনিয়ম থাকায় উপজেলার চারটি ইউনিয়নের চার হাজার সুবিধাভোগীর নাম সংশোধন করে নুতন তালিকা তৈরী করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাকিব হাসান মানবিক সহায়তার ওই তালিকায় ৪০জন সুবিধাভোগীর নামের পাশে তার নিজের মোবাইল নম্বরটি জুড়ে দেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রদানের নিয়ম থাকায় তিনি গরীবের টাকার প্রতি লুলোপ দৃষ্টি দেয়ার কারনে উপজেলা প্রশাসন প্রাথমিক ভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ রাকিব হাসান মুঠোফোনে বলেন, উপজেলা থেকে মানবিক সহায়তার তালিকা তৈরির নির্দেশনা পেয়ে তিনি উপকারভোগীর নাম এবং মোবাইল নম্বর সঠিক ভাবে ১০০টি ফরম ইউনিয়ন পরিষদে জমা দেন। কিন্তু চক্রান্ত করে পরিষদ থেকেই কম্পিউটার কম্পোজ করার সময় ৪০জন উপকারভোগীর মোবাইল নম্বরের স্থলে তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। এখানে তার কোন খারাপ উদ্দেশ্য নেই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগীদের নামের যে তালিকা এসেছে তাতে বেশ কয়েকজন মেম্বরের মোবাইল নম্বর এভাবে একাধিক নামের পাশে সংযুক্ত করা ছিল। জনপ্রতিনিধিদের জমা হওয়া তালিকা সংশোধন করতে গিয়ে তিন শতাধিক নাম ও মোবাইল নম্বর নুতন করে সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ আইনে ইউপি সদস্য রকিব হাসানকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যেসন্তোষ জনক জবাব না পেলে তার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি