1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ভাসমান শ্রমিকদের এমপি দিদারের উপহার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক

সীতাকুণ্ডে ভাসমান শ্রমিকদের এমপি দিদারের উপহার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৮১ বার

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে রয়েছে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান।এসব প্রতিষ্ঠানে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কাজ করেন অসংখ্য মানুষ। যারা অধিকাংশ দেশের বিভিন্ন জেলা উপজেলার বাসিন্দা। বর্তমান লকডাউন পরিস্থিতিতে পড়ে অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন।
এদের মধ্যে একজন রাবেয়া পঞ্চাশোর্ধ খাতুন বয়স। থাকেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় অবস্থিত আর আর জুট মিলস শ্রমিক কলোনিতে। কিন্তু তিনি স্থানীয় বাসিন্দা নন। তার নেই কোন আইডি কার্ড। ফলে লকডাউন কে কেন্দ্র করে কোন সাহায্য সহযোগিতা পাচ্ছিলেন না তিনি। অভাব অনটনে দিন কাটছিল এই অস্থায়ী শ্রমিকদের। শুধু রাবেয়া নন তার মত আরো অনেক ভাসমান শ্রমিক একই অবস্থায় পড়ে অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি তাদের এ দূরাবস্থার কথা জানতে পারেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। তিনি এই বিষয়ে সাংসদ আলহাজ্ব দিদারুল আলমের দৃষ্টি আকর্ষন করলে ভাসমান শ্রমিকদের এ দূরাবস্থার কথা শুনে দ্রুত এগিয়ে আসেন এমপি দিদারুল আলম। তিনি আর আর জুট মিলের ১০০ ভাসমান শ্রমিকদের জন্য পাঠিয়ে দেন খাদ্য সামগ্রীর প্যাকেট ভর্তি উপহার। বৃহস্পতিবার সকালে আর আর জুট মিলস কলোনিতে দিদারুল আলম এমপির পক্ষ থেকে ১০০ শ্রমিকের হাতে ভালবাসার উপহার খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন,মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহাব উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সাবেক ছাত্রনেতা আবুল হোসেন বাবুল সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net