1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়ীতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী দিলো 'সেবা চিরন্তন' - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সোনাইমুড়ীতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী দিলো ‘সেবা চিরন্তন’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৫০ বার

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘সেবা চিরন্তন’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি উপজেলার দেওটি ইউনিয়নের প্রতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যসামগ্রী প্রস্তুত করা হয়। পরে সংগঠনের সদস্যরা ভ্যান গাড়ি ও মাথায় বোঝাই করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। এতে রয়েছে ১০ কেজি চাউল, আলু ৪ কেজি, মশারি, বুট, লবন, সাবান, তৈল, সেমাই, চিনি ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন সেবা চিরন্তন সংগঠনের সভাপতি জুবায়ের আলম ফয়সাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপদেষ্টা আবু ইউসুফ মিজি, মোজাফফর মাস্টার, শাহজামাল, নুরনবী, ইসমাইল পাটোয়ারী, নাছির উদ্দীন, বেলাল মিজি। সদস্যদের মধ্যে আকিব, আকাশ, মিজানুর রহমান, শাওন, রাকিব, রতন, সুজন, মানিক,মামুন, রুমন, ফিরোজ, শওকত, আশিক, হৃদয়, কামরুল প্রমুখ।

স্থানীয়রা জানান, প্রতিশসহ আশপাশের গ্রামে যখনই কোন সমস্যা সৃষ্টি হয় তখন মানুষদের সাহায্যে এগিয়ে আসে সেবা চিরন্তন সংগঠনের সদস্যরা। সংগঠনটি সবসময় গ্রামবাসীর সুখ দুঃখের সাথী হয়ে কাজ করে।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা প্রতিটি সময় মানুষকে সেবা দেওয়ার চেষ্টায় থাকি। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া ২ শত পরিবারকে ঈদের সেমাই চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করছি। আগামীতে যাতে মানুষকে আরো বেশি সহযোগিতা করতে পারে সে জন্য সকলের দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের দুই ধাপে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net