1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে মানবতার পাশে থাকার ঘোষণা ইঞ্জিনিয়ার মাসুমের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সোনারগাঁয়ে মানবতার পাশে থাকার ঘোষণা ইঞ্জিনিয়ার মাসুমের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৪৪২ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে ৩৩টি গ্রামের ১৩ হাজার অসহায় পরিবারের মধ্যে গত দেড় মাসে তিন দফা খাদ্যসামগ্রী বিতরণ করেছি । আজও খাদ্যসমগ্রী বিতরণ হচ্ছে হটলাইনে কলকারীদের মধ্য। আমার শক্তি – সামর্থ্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। মনবতার জয় হোক, করোনা ভাইরাস নিপাত যাক।

শনিবার দুপুরে করোনাভাইরাস এর ক্ষতি প্রতিরোধকল্পে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এভাবেই তুলে দরেন তার খাদ্যসামগ্রী বিতরণের চিত্র ও ঘোষণা দেন মনবতার পাশে থাকার।

মাসুম আরো বলেন, করােনার এই দুর্যোগকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে, মানুষ মানুষের জন্যে , জীবন জীবনের জন্যে — এ মহত বাণীকে ধারণ করে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। অসহায় দুস্থদের জন্য সরকারি বরাদ্দ ছাড়াও নিজস্ব তহবিল থেকে আমি প্রায় কোটি টাকার খাদ্য ও ইফতারসামগ্রী , পিপিই ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করেছি। বিশেষ বিবেচনায় প্রতিবন্ধি, হিজড়া, বেদেসম্প্রদায়, ইমাম-মোয়াজ্জেম ও ভাড়াটিয়াদেরকেও নগদ অর্থসহ খাদ্যসমগ্রী, জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজও খাদ্যসমগ্রী বিতরণ হচ্ছে। গতকাল শুক্রবার হটলাইনে যারা কল করে সহায়তা চেয়েছিলেন তাদের মধ্যে। হটলাইনে এ পর্যন্ত শ’খানেক লোক হেল্প চেয়েছেন। এগুলি ওয়ার্ডের মিহলা মেম্বারেদর মাধ্যমে বিতরণ হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করি তাই হলফ করে বলতে পারি শুধু করােনা প্রতিরােধে নয় , আল্লাহর রহমতে সর্বক্ষণ জনগণের পাশে থেকেই কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। জনগণের পাশে আছি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দায়বদ্ধতা থেকে নয়, মানবতাবোদ থেকে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও মানবতার সেবা ও সামাজিক উন্নয়নে জনগণের পাশেই ছিলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net