ঢাকা   ০৫:৪৬:৩৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

অশ্লীল ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক এখনো অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৫৯৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইমরুল শাহেদ : তিনটি ওয়েব সিরিজের অশ্লীলতা নিয়ে বিতর্ক আর থামছে না। সাংস্কৃতিক অঙ্গনের বেশির ভাগ কর্মীই এসব সিরিজের বিরুদ্ধে মুখর হয়ে উঠেছেন। ওয়েব সিরিজ তিনটি হলো- ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌটুসী বিশ্বাস, শ্যামল মওলা, হিল্লোল, ইমি, অর্ষা, তাসনুভা তিশা, ফারহানা হামিদ, আবু হুরায়রা তানভীরসহ অনেক অভিনেতা-অভিনেত্রী। চলচ্চিত্রকার অহিদুজ্জামান ডায়মণ্ড বলেছেন, একটি দেশের সংস্কৃতি এবং সে দেশের সমাজ ব্যবস্থা কখনোই একজন নির্মাতা বা ক’জন অভিনয় শিল্পীর দৃষ্টিতে সীমাবদ্ধ নয়। তাদের ক’জোড়া চোখই কোটি মানুষের চোখ নয়। উন্মুক্ত নারীদেহ আর অর্থ আয়ে আসক্ত হয়ে সমাজের গুটি কয়েক মানুষ এক সময় নানা যুক্তি উপস্থাপন করে দর্শক চাহিদার কথা বলে দর্শকের কাঁধে দোষের জোয়াল চাপিয়ে- রাজা সন্যাসী, কাঁচের দেয়াল, সীমানা পেরিয়ে, নবাব সিরাজউদ্দৌলার মত নির্মিত চলচ্চিত্রের দেশকে বানিয়ে ছিল অশ্লীল চলচ্চিত্রের স্বর্গরাজ্য। সুগ্রীপ কোর্টের একজন আইজীবি সিরিজগুলো থেকে ২৪ ঘন্টার মধ্যে অশ্লীল দৃশ্য ছেঁটে ফেলার জন্য উকিল নোটিশ পাঠিয়েছেন। সরকার থেকেও বলা হয়েছে, এসব সিরিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বুমেরাং ছবিটি একজন ইউটিউবে দেখার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, ছবিটি ব্লক করা আছে। এ ব্যাপারে শিল্পী সংঘের সভাপতি শহিদুজ্জামান সেলিম বলেন, ‘বিষয়টির দিকে সরকারই নজর দিয়েছে। আমাদের আর কিছু করার নেই। তারপরও আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলেছি। যা পরিবার নিয়ে দেখা যায় না, সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করে তা আর ভবিষ্যতে যাতে করা না হয়, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে ওয়েব সিরিজগুলো এক সপ্তাহ আগে থেকেই ব্লক আছে।’ এরপরও কিছু সাংস্কৃতিক কর্মী এসব সিরিজে অংশগ্রহণকারী শিল্পীদের নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এ ব্যাপারে অবশ্য সভাপতি কোনো মন্তব্য করতে রাজি নন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি