1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইসোলেশনে থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি তন্ময় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আইসোলেশনে থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি তন্ময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২৭ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের গনমানুষের নেতা, করোনা সংক্রামন রোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহনকারী নেতা সংসদ সদস্য শেখ তন্ময় মামাতো ভাইয়ের বাসায় বর্তমানে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শে তার ব্যক্তিগত সহকারীর করোনা রিপোর্ট পজেটিভ আসার পর আইসোলেশনে যান তিনি।
করোনা কালীন দুঃসময়ে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় তার নির্বাচনী এলাকার (বাগেরহাট সদর এবং কচুয়া) নিরবিছিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সময়ে তার ব্যতিক্রমধর্মী উদ্যেগে হটলাইনের মাধ্যমে চিকিৎসাসেবা, গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ, ডক্টরস সেফটি চেম্বার স্থাপণসহ নানা উদ্যেগের কারনে আলোচনায় আসেন জনপ্রিয় এ সংসদ সদস্য। তাছাড়া, বিভিন্ন সময়ে ধাপে-ধাপে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে চিকিৎসা সেবা পৌঁছানোসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে জনগণের পাশে থেকেছেন। করোনা কালীন সময়ে পবিত্র মাহে রমজানের শুরুতে ইফতার সামগ্রী বিতরণ করেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার নির্বাচনী এলাকার সাধারণ জনগণের মাঝে বিশেষ করে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ এবং চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, গুড়া দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার হিসেবে দিয়েছেন এখনও চালিয়ে যাচ্ছেন এ ধরনের নানা ব্যতিক্রমী কর্মকান্ড।
বাবা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন হার্টের রোগী এবং দাদীর বার্ধক্যজনিত কারনে মামাতো ভাইয়ের বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে। আইসোলশেনে থাকলেও মুঠোফোনের মাধ্যমে এলাকার সার্বিক কর্মকান্ড মনিটরিং করছেন। রিপোর্টের ফলাফল নেগেটিভ আসলে আগামী ২৩ জুন বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আশা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net