1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের করোনা প্রজেটিভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

আনোয়ারা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের করোনা প্রজেটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৩২ বার

বদরুল হক,আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মদের শরীরে করোনার প্রজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন থেকে পাঠানো তথ্য মতে নতুন করে আনোয়ারায় ১৫ জনের শরীরে করোনা শনাক্তের মধ্যে রয়েছে ইউএনও শেখ জোবায়ের আহম্মদ (৩৫) নাম রয়েছে। এছাড়া বাকী আক্রান্ত ১৪ জনের মধ্য রয়েছে কাফকোর তিন কর্মকর্তা। তারা হলেন,আনিসুল ইসলাম (২৬),হানিফ (৫০), কনিকা রাত্রি বড়ুয়া(৪৩), উপজেলা পরিষদ স্টাফ কাসাইংউ মার্মা(২৭),উপজেলা অফিসের রূপ নাহার(১৮), চট্টগ্রাম জেলা বিশেষ শাখার কামরুজ্জামান (৪১),ট্রাফিক পুলিশ জয়নুল আবেদীন (৩৯),হাইলধর গ্রামের সিফাতুল ইসলাম (২০),বারখাইন ইউনিয়নের চার জন মোহাম্মদ উদ্দীন(৩০), মোঃ রুবেল (৩২) ইশরাত(১৪) ও নুরুল হক (৫৫),রায়পুর ইউনিয়নের নুরুল ইসলাম(৪৩), জয় দত্ত বড়ুয়া (৪২)।

এই নিয়ে মোট আক্রান্ত ১২৭, মৃত্যুবরণ করেছেন একজন এবং সুস্থ হয়েছে ৩৩জন । বর্তমানে এই ১৫ জন করোনা রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে আনোয়ারা থানা পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ আজকে নতুন করে ১৫ জনের করোনা পজেটিভ এসেছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম তার অফিসিয়াল ফেসবুক পেইজে বলেন , কিছু উপসর্গ পরিলক্ষিত হওয়ায় গত ২৪ জুন করোনা টেস্টের জন্য বিআইডাব্লিউটিতে স্যাম্পল পাটাই। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। সকলের কাছে দোয়া প্রার্থনা করি। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে আসতে পারি। বর্তমানে সরকারী বাসভবনে আমি আইসোলেশনে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net