1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগমের জানাজা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগমের জানাজা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮৭ বার

বদরুল আল ফরহাদ, স্টাফ রিপোর্টার, বরিশাল:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী জনাব সাহান আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্তায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
সোমবার (৮ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বরিশাল নগরীর মুসলিম গোরস্থান মাদরাসা ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার শেষে মুসলিম গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাজায় মরহুমার স্বামী সংসদ সদস্য আবুল হাসানাত, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ছেলে আওয়ামী লীগ নেতা মঈন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুসসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা ও দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস।
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে প্রত্যক্ষদর্শী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net