1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদমে যৌথ অভিযানে ২টি অস্ত্র গুলিসহ ১২শত ৬০ পিস ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

আলীকদমে যৌথ অভিযানে ২টি অস্ত্র গুলিসহ ১২শত ৬০ পিস ইয়াবা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৬৯ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ টি অস্ত্র, গুলি ও ১২শত ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় অভিযান চালিয়ে পিস্তল,গুলি, ইয়াবা উদ্ধার করেন আলীকদম সেনা জোন ও পুলিশ।

আলীকদম থানার এসআই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। সেইসময় আলীকদম সদর ইউনিয়নের অন্তর্গত লাংরিং পাড়াস্থ পাশ্ববর্তী পাহাড়ে একটি পরিত্যক্ত ঘরে পলিথিন মোড়িয়ে চুলার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, ১টি দেশীয় তৈরী রিভালবার, ২৩ রাউন্ড গুলি ও ১২শত ৬০ পিস ইয়াবা উদ্ধার পাওয়া যায়। উদ্ধারকৃত সরঞ্জাম আলীকদম থানার হেফাজতে রয়েছে।

উদ্ধারে ঘটনা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত অস্ত্র ,গুলি ও ইয়াবা থানা হেফাজতে রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আমরা আসামিকে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net