1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসতে পারে লকডাউন, চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

আসতে পারে লকডাউন, চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩০৩ বার

এম এস জিলানী আখনজী : চুনারুঘাট (হবিগঞ্জ) :
হবিগঞ্জ চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশের মতবিনিময় অনুষ্ঠিত। শনিবার (৬ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় (কোভিড-১৯) করোনা পরিস্থিতি ও বন্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা সভা করা হয়। সভায় ইউএনও চুনারুঘাটের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উপর্যুক্ত পরিস্থিতিতে লকডাউনের বিষয় নিয়ে সাংবাদিকদের মতামত গ্রহন করেন৷

ইউএনও বলেন, বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমরা লকডাউনের মতো সিদ্ধান্ত নিতে বিষয়টি বিবেচনায় রেখেছি। কেননা চুনারুঘাট উপজেলায় করোনা রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি নুর উদ্দিন সুমন ও শংকর শীল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net