ঢাকা   ০২:৫২:৪০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কক্সবাজারের ইসলামপুরের গরীবের বন্ধু মনজুর চেয়ারম্যান মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৫৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, কক্সবাজার : কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শিল্পপতি মনজুর আলম (৬০) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫ টা বেজে ২৭ মিনিটের সময় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ৬ ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

খবর নিশ্চিত করেছেন মনজুর আলম চেয়ারম্যানের ছোট ভাই হাছান আলী।

ইসলামপুরের জনপ্রিয় সাবেক এই জনপ্রতিনিধিকে হার্টের সমস্যা জনিত কারণে গত ১৮ জুন চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়া হয়।
ডাক্তারের পরামর্শক্রমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে স্ট্রোক করেন।

এরপর তাকে সিএসটিসি নামক একটি বেসরকারী হাসপাতালের আইসিউইতে স্থানান্তর করা হয়।

মনজুর আলম হার্টের সমস্যা ও উচ্চমাত্রার ডায়াবেটিস রোগি ছিলেন।
চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় পরপর দুইবার স্ট্রোক করেছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

মরহুমের নামাজে জানাজা বৃহষ্পতিবার আসরের নামাজের পরে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

শিল্পপতি মনজুর আলম ১৯৯০ সালে অবিভক্ত পোকখালী ইউনিয়নের মেম্বার নির্বাচিত হন। তখন থেকে তিনি জনতার কাতারে থাকতেন।
মানুষের যে কোন সমস্যায় ছুটে যেতেন। তিনি ছিলেন শোষক ও জমিদার শ্রেণির আতংক। তাকে ‘গরীবের বন্ধু’ হিসেবে জানে এলাকাবাসী।

তাই, মনজুর আলম ২০০২ সালে বিপুল ভোটে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১০ সাল পর্যন্ত অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও যথাযথ দায়িত্ব পালনের কারণে তিনি ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ স্বীকৃতি পান।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের নির্ভেজাল ও নির্লোভ কর্মী ছিলেন মনজুর আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি