ঢাকা   ০৩:১৫:২৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কক্সবাজারে আইসোলেশন সেন্টারের জন্য ১ লক্ষ টাকা অনুদান দিলেন কোস্ট ট্রাস্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে আইসোলেশন সেন্টারের জন্য ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বেসরকারী এনজিও সংস্থা কোস্ট ট্রাস্ট।

গত সোমবার কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মাহমুদ উল্লাহ মারুফ এর হাতে এ অনুদানের চেক তুলে দেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

এ সময় শাহনিুর ইসলাম, প্রধান-হিউমেনিটেরিয়ান রেসপন্স ও জুলফিকার হোসেন উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, করোনা প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন দিন রাত কাজ করে যাচ্ছে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের সাথে সমন্বয় করে।
বিশেষ করে জেলা প্রশাসন এনজিওদেরকে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার অনলাইন সভা করেছেন। কক্সবাজার শহরের কলাতলী সী প্রিন্সেস হোটেলকে দুইশ বেডের আইসোলেশান সেন্টার করার জন্য জেলা প্রশাসন সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন। আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে আইসোলেশান সেন্টারটি চালু হবে।

সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, যেকোনো মানবিক কাজে আমরা সবসময় পাশে দাঁড়াতে চাই। দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি আমাদের মানবিক সেবা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি