1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩০৩ বার

কক্সবাজার প্রতিনিধি:
করোনার উপসর্গ শ্বাসকষ্টে কক্সবাজার শহরের কলাতলীর আদর্শগ্রামের রূপবান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া রূপবান ওই এলাকার মোঃ কালুর স্ত্রী। আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

সাদ্দাম হোসেন জানান, রূপবান ৬-৭ দিন ধরে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। কিন্তু তার পরিবারের লোকজন বিষয়টি গোপন করেন এবং স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে সেবন করে আসছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাত থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালের তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসোলেশনের রেখে তাঁর চিকিৎসা চলছিলো রূপবানের। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

এদিকে পরিবারের লোকজন অভিযোগ করেছেন, রূপবানের তীব্র শ্বাসকষ্ট থাকলেও তাকে হাসপাতালে ঠিকমতো অক্সিজেন দেয়া হয়নি।

আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, মৃত্যুর পর রূপবানের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছে।
পরে স্বাস্থ্য বিভাগের লোকজন করোনা বিধি মতে লাশটি বাড়ি পৌঁছে দেন। পরে শনিবার সকাল ৭টার দিকে বাধ্য হয়ে করোনা বিধি মতো সমাজ কমিটির সাতজন লোক সমবেত হয়ে জানাযা পড়ে তারাই স্থানীয় কবরস্থানে রূপবানকে দাফন করেছেন।
সমাজ কমিটি মৃত রূপবানের পরিবারটি লকডাউন করে দিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net