1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত হলেন এবার নাংগলকোট পৌর মেয়র - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

করোনা আক্রান্ত হলেন এবার নাংগলকোট পৌর মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৭৫ বার

সোহেল এরশাদউল্লাহ, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পৌর মেয়র আব্দুল মালেকও আছেন। এনিয়ে পুরো উপজেলায় ১১৪ জন করোনায় আক্রান্ত হলেন। অপরদিকে মৃত ব্যক্তির রিপোর্ট পজিটিভ হয় ৫ জনের। এখন সুস্থ হয়েছে মোট ৫৬ জন ও চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন।

বৃহস্পতিবার করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত অপর জন হলেন- মৌকরা ইউপির মহেশ্বর গ্রামের মর্জিনা আক্তার।

শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত সোমবার স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শুক্রবারে তারদের রিপোর্ট পজিটিভ আসে।

এ পর্যন্ত ৯ শত ২০ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত ৮ শত ৫২ জনের করোনা রিপোর্ট আসে । যার মধ্যে ৬৮ জনের রিপোর্ট বাকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়।

শনিবার বিকেলে তার রিপোর্ট পজিটিভ শুনার পর পরেই তিনি হোম কোয়ারান্টাইনে চলে যান। বর্তমানে তিনি গলা ব্যাথায় ভুগছেন।

উনার সুস্থতা চেয়ে পৌরসভাসহ উপজেলার সকল মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net