1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার তিতাসে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে আলেম-ওলামা ও তৌহিদী জনতার স্মারক লিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

কুমিল্লার তিতাসে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে আলেম-ওলামা ও তৌহিদী জনতার স্মারক লিপি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৩২ বার

নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসন বরাবর এক কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা স্মারকলিপি প্রদান করেন।
উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের ভন্ডপীর সোহরাব হোসেন আতিকীর বিচারের দাবিতে
গত ১০ মে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা আক্তারের বরাবর স্মারকলিপি প্রদান করেন, ইত্তেফাকুল মুসলিমিন জিয়ারকান্দি ইউনিয়ন এবং তিতাস-দাউদকান্দির আলেম-ওলামা ও তৌহিদী জনতা।

উক্ত স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ‘সোহরাব হোসেন আতিকী ইসলাম ধর্মের বিকৃতিকারী। সে নিজেকে রাসুল দাবী করে। পবিত্র কালেমার মাঝে রাসূলুল্লাহ (সঃ)-এর জায়গায় নিজের নাম সংযোজন করে ফেৎনা সৃষ্টি করছে। শুধু তাই নয়, এই ভন্ড দীর্ঘদিন যাবৎ নারী-পুরুষ এক সাথে মিলে ইবাদত-বন্দেগীর নামে অশ্লীল ও অসামাজিক কার্য কলাপে লিপ্ত রয়েছে।

কুরআন অবমাননা-ইসলাম বিরোধী ও এসব অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে সোহরাব হোসেন আতিকী সমাজে ফেৎনা সৃষ্টি করছেন বিধায়, তার নিজ গ্রাম ও আশপাশের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে একাধিক বার তাকে নিয়য়ে বিচার-শালিস করেন।
প্রতি বারই তিনি ক্ষমা প্রার্থী হন এবং আর এসব কাজ করবেন না বলে সকলের কাছে শেষ বারের মত ক্ষমা চান। কিন্তু কয়েক দিন পরেই আবার তিনি তার অনৈতিক কর্মকান্ড শুরু করেন। এমতবস্থায় কুরআনের অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহীর পথে আহ্বান, ভ্রান্ত মতবাদ প্রচার-প্রচারণা ও এলাকার যুব সমাজকে তার ভুল শিক্ষার বার্তা থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন’, ইত্তেফাকুল মুসলিমিন জিয়ারকান্দি ইউনিয়ন এবং তিতাস-দাউদকান্দির আলেম-ওলামা ও তৌহিদী জনতা।

স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. নুরুল ইসলাম নদভী, মাওলানা নাছির উদ্দিন, মুফতি আব্দুল আল মারুফ, মাওলানা মহসিন, মাওলানা হুসাইন আহমেদ ও মাওলানা হেলাল উদ্দিন প্রমূখ।

এদিকে সোহরাব হোসেন আতিকীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছে, তারাই কোরআনকে অবমাননা করেছে’। তিনি আরও বলেন, ‘আমি কোরআনের আলোকে কথা বলি। আপনারা চাইলে, আমি প্রমাণ দেখাতে পারবো’।

অবশ্য এর কয়েকদিন পরই তিতাস উপজেলায় ইউএনও মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সামনে তিনি এমন কর্মকান্ড আর কখনও করবেন না-এই মর্মে মুসলেকা দিয়েছেন। শুধু তাই নয়, ওইখানে তাকে আউজুবিল্লাহ, বিসমিল্লাহ ও সুরা ফাতেহা পাঠ করতে বললে, তিনি কয়েক জায়গায় ভুল করেন বলে জানান উপস্থিত মাওলানা ও সুধী মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net