1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে সস্ত্রীক ওসি’সহ করোনা পজিটিভ ৯ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কুমিল্লা নাঙ্গলকোটে সস্ত্রীক ওসি’সহ করোনা পজিটিভ ৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩২৫ বার

আফজাল হোসাইন মিয়াজী,নাঙ্গলকোট, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোটে সস্ত্রীক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ওসি, তার স্ত্রী ও মৃত এক ব্যক্তি’সহ নতুন করে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ৯ জনের। এ পর্যন্ত সর্বমোট উপজেলায় ৮৯ জনের করোনর পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া, উপসর্গ নিয়ে মৃত্যু বরণের পর নমুনা সংগ্রহ করলে ৩ জনের রির্পোট পজিটিভ আসে। উপজেলায় করোনা পজিটিভ থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। আক্রান্তরা হলেন, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রী , পৌর সদরের হরিপুর গ্রামের ফরিদ আহমেদ, জসিম উদ্দিন, আবু তাহের, কোদালীয় গ্রামের সোহেল রানা, ঢালুয়া ইউপির পোষাই গ্রামের মৃত সামছুল হক, মৌকরা ইউপির খাঁঠাচৌ গ্রামের ফখরুল ইসলাম ও বাংগড্ডা ইউপির বেরী গ্রামের ইউছুফ আলী। বুধবার বিকেলে করোনা আক্রান্তদের বাসস্থান লকডাউন করেন উপজেলা প্রশাসন।
জানা যায়, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীরর ব্যক্তিগত কর্মচারী মিলন নামে এক যুবকের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত ১০ জুন মিলনের করোনা পজেটিভ রিপোর্ট আসলে সাস্থ্য বিভাগের পরামর্শে ওসির পরিবারের সকল সদস্য ও মিলনের সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার ওসির পরিবার ও পুলিশ সদস্যদের রিপোর্টে তিনি ও তার স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বলেন, এ পর্যন্ত ৮ শত ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত ৭ শত ৯২ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে । রিপোর্ট বাকি রয়েছে ৫১ জনের। এনিয়ে উপজেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net