1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দুয়ায় লোককবি সুমঙ্গল শীল আর নেই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

কেন্দুয়ায় লোককবি সুমঙ্গল শীল আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৭৩ বার

কেন্দুয়া প্রতিনিধিঃ
বহু জনপ্রিয় লোকগানের রচিয়তা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট লোককবি ও কণ্ঠশিল্পী সুমঙ্গল শীল আর নেই। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টা ৫ মিনিটের সময় সাজিউড়া গ্রামের নিজ বাড়িতেই তিনি বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বুধবার (১৭ জুন) সকালে সাজিউড়া গ্রামের পাশে রাজীনদীর তীরে পারিবারিক শ্মশ্বানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

সুমঙ্গল শীল তাঁর ৭০ বছর যাবত সংগীত সাধনা করে বিভিন্ন লোকগান, বাউল গান, লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে গান ও কীর্তন গান রচনা করে বেশ সুনাম কুড়িয়েছেন।

লোককবি সুমঙ্গল শীলের মৃত্যুতে দেশবরেণ্য লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গীতিকার ডা. সাইফুল ইসলাম জয়, লোকশিল্পী দিল বাহার খান, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, ঝংকার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, চর্চা সাহিত্য আড্ডা, কল্যাণী যুব ফাউন্ডেশন, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, লোকসংস্কৃতি ফোরামসহ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৩৩৭ বাংলা সনে সুমঙ্গল শীল কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একই উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামের বাসিন্দা অতুল শীল। তিনিও একজন লোকশিল্পী ছিলেন। অতুল শীল ছিলেন একই গ্রামের নামকরা বাউল সাধক দ্বীন শরতের শিষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net