1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোয়াইনঘাটে নাসির বিড়িসহ পুলিশের হাতে আটক-১ জেলহাজতে প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

গোয়াইনঘাটে নাসির বিড়িসহ পুলিশের হাতে আটক-১ জেলহাজতে প্রেরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৩২ বার

কে,এ,রাহাত, গোয়াইনঘাট প্রতিনিধি –
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের তত্ত্বাবধানে উপজেলার জাফলংয়ে লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ধৃত আসামী উপজেলার রুস্তমপুর ইউনিয়নের নিজদর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল কাদির(২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে জাফলংয়ের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নাসির বিড়িসহ আব্দুল কাদিরকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাদিরের অপর সহযোগী জাফলং ছৈলাখেল অষ্টম খন্ড গ্রামের জালাল উদ্দিনের ছেলে হযরত আলী পালিয়ে যায়। লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ এক জনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে ধৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

১২৭৪নং পিলার দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় পাতার বিড়ি প্রবেশের বিষয়ে সংগ্রাম সীমান্ত ফাড়ির ক্যাম্প কমান্ডার মোঃ তরিকুল ইসলাম’র সাথে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। অপর দিকে এফএস সদস্য মোঃ আব্দুস সাত্তারের সাথে আলাপ করতে চাইলে উনার ব্যাবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net