1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে অক্সিজেন সংকটে এগিয়ে এলেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনসহ দুটি শিল্প প্রতিষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

চট্টগ্রামে অক্সিজেন সংকটে এগিয়ে এলেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনসহ দুটি শিল্প প্রতিষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩১৮ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামে প্রতিনিয়ত বেড়েই চলেছে অক্সিজেন এর চাহিদা। ইতিমধ্যে শ্বাসকষ্টে মারা যায় শতাধিক ব্যক্তি । চট্টগ্রামে হাজারের অধিক রোগী রয়েছেন যারা শ্বাসকষ্টে ভুগছেন।
চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার এর চাহিদা এতই বেড়ে গেছে যে ১০ হাজার টাকার একটি সিলিন্ডার পেতে রোগীদের গুনতে হচ্ছে অন্তত ২৫ থেকে ৩০ হাজার টাকা।
বর্তমানে যেখানে শ্বাসকষ্টের রোগীদের জন্য দরকার নিরবিচ্ছিন্ন অক্সিজেন ব্যবস্থা সেখানে অধিকাংশ হাসপাতালে নেই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা। এতে করে শ্বাসকষ্টের রোগীরা পড়েছে চরম বিপাকে।
একজন শ্বাসকষ্ট রোগীর প্রতি চার থেকে পাঁচ ঘন্টা অন্তর একটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয় এবং ২৪ ঘন্টায় প্রয়োজন হয় চার থেকে পাঁচটি সিলিন্ডারের। সেখানে চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে রোগীরা পড়ছেন চরম বিপাকে। ইতিমধ্যে চট্টগ্রামে হাজারের অধিক শ্বাসকষ্টের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়।
ইতিমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দিতে এগিয়ে এসেছেন উপজেলা সাংসদ দিদারুল আলমের মালিকানাধীন গোল্ডেন অক্সিজেন, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন এর মালিকানাধীন রুবাইয়া অক্সিজেন সহ আরো দুটি শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ ও সীমা গ্রুপ। উপজেলার এসব প্রতিষ্ঠানের শিল্প মালিকগণ বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য তাঁদের অক্সিজেনের দার খুলে দিয়েছেন।সিলিন্ডার নিয়ে গেলেই বিনামুল্যে অক্সিজেন রিফিল করে দিবেন তাঁরা।
এ ব্যাপারে উপজেলা সাংসদ আলহাজ্ব দিদারুল আলমের ভেরিফাইড ফেসবুকে তিনি জানান,
সীতাকুণ্ডবাসীদের করোনাভাইরাস সংক্রমণজনিত শ্বাসকষ্ট থেকে জীবন রক্ষায় বিনামূল্যে সিলিন্ডার ভর্তি অক্সিজেন রিফিল করে দেবে আলহাজ্ব দিদারুল আলম এম.পি মহোদয়ের পারিবারিক প্রতিষ্ঠান কুমিরাস্থ গোল্ডেন অক্সিজেন ও বার আওলিয়ার ফুলতলাস্থ জিরি সুবেদার অক্সিজেন। যোগাযোগ-আলহাজ্ব দিদারুল আলম এম.পি মহোদয়(01817-211111) ও ইয়াছিন সাহেব(ম্যানেজার,জিরি সুবেদার অক্সিজেন,01716-218234)
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুনের ভেরিফাইড ফেসবুকে তিনি জানান, বর্তমানে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে! এক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয়ে যাচ্ছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে তাই অক্সিজেন চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি করোনা রোগীদের সহায়তায় আমার পরিচালনাধীন রুবাইয়া_অক্সিজেন থেকে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেব।
যদি কোন করোনা রোগীর অক্সিজেন দরকার হয় সাথে সাথে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
এছাড়া পাশাপাশি অন্যান্য ব্যক্তি,প্রতিষ্ঠান যারা অক্সিজেন সহায়তা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তাদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
অক্সিজেন সিলিন্ডার এর জন্য যোগাযোগ :- 01819171631/ 01679600600

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net