1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে এসআই আকরামসহ সারাদেশে কোরোনায় ১৮ পুলিশ সদস্যের মৃত্যু, সিএমপি কমিশানের শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী 

চট্টগ্রামে এসআই আকরামসহ সারাদেশে কোরোনায় ১৮ পুলিশ সদস্যের মৃত্যু, সিএমপি কমিশানের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৮০ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম: করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য এসআই মো. একরামুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত শনিবার (০৬ জুন) মৃত্যুবরণ করেছেন । সিএমপি সূত্রে জানাযায়, এ নিয়ে সারা বাংলাদশে পুলিশের মোট ১৮ জন গর্বিত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।

তথ্যসূত্রে জানাযায়, এসআই মো. একরামুল ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন। জ্বর, সর্দি, কাশিসহ নানাবিধ সমস্যা নিয়ে তিনি গত ১ জুন হতে সীতাকুন্ড থানাধীন নিজ ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ০৬ জুন নমুনা পরিক্ষার জন্য একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে সীতাকুন্ড মডেল থানা টিম দ্রুত তার বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রামে মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নমুনা পরিক্ষায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানাধীন কাঠালিয়া গ্রামে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net