1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে লক ডাউনের নির্দেশনা অমান্য করায় ১৮ মামলায় তাৎক্ষণিক জরিমানা আদায় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চট্টগ্রামে লক ডাউনের নির্দেশনা অমান্য করায় ১৮ মামলায় তাৎক্ষণিক জরিমানা আদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৬৩ বার

অশোক দাশ, চট্টগ্রাম:
জেলা প্রশাসনের অভিযান চট্টগ্রাম সিটি করপোরেশন এর আওয়াতাধীন ১০ নং উত্তর কাট্টলি ওয়ার্ডে ১৬ জুন দিবাগত রাত ১২ঃ০১ লক ডাউন কার্যকর হয়।লক ডাউন চলাকালীন সময়ে লক ডাউন এলাকার জনসাধারনের বিনা প্রয়োজনে চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অপ্রয়োজনে বের হওয়ায় ১১ ব্যাক্তিকে ও দোকান খোলা রাখায় ৭ দোকানীকে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নগরীর উত্তর কাট্টলিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আজকের অভিযানে লকডাউন থাকলেও দেখা যায় কিছু মানুষ অহেতুক প্রয়োজনে রাস্তায় ঘুরাফেরা করে।
তাদেরকে জিজ্ঞাসাবাদে যৌক্তিক্ত কারণ না থাকায় ১১ ব্যাক্তিকে অর্থদন্ড করা হয়। উত্তর কাট্টলির বাসিন্দা রাকিব হোসেন আব্দুল হালিম,আব্দুল হামিদ, ফারহান, ইমজান,সোহেল,ইব্রাহিম, রফিক মিয়া,বাবলু মিয়া, সিরাজ মিয়া প্রত্যেক কে ২০০ টাকা করে অর্থদন্ড করা হয়। এছাড়া দোকান খোলা রাখায় ৭ দোকানিকে অর্থদন্ড দেয়া হয়।
মিম স্টোরকে ১ হাজার টাকা, নবি স্টোরকে ১ হাজার টাকা,ইস্পা স্টোরকে ১ হাজার টাকা,লাক্সারি স্টোরকে ১ হাজার টাকা, জামান স্টোরকে ৫০০ টাকা, ফারিয়া স্টোরকে ৫০০ টাকা,, সামাজিক দূরত্ব বজায় না রাখায় অসীম ফার্মেসীকে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, লকডাউন ঘোষনা করা হলে লোকজন সরকারি আদেশ অমান্য করে ও স্বাস্থবিধি না মেনে যেমন- মাস্ক বিহিন অযথা ঘুরাফিরা করছে যার ফলে তাদের আইনের আওতায় আনা হয়।
তিনি আরও জানান কিছু ক্ষেত্রে চা এর দোকান সহ গ্রোসারী দোকান খুলে মানুষের ভিড় বাড়িয়ে বেচাকেনা করছে।যার ফলে তাদেরকে এ অর্থদন্ড করা হয়। এবং ভবিষ্যতে দোকান খুলবে না মর্মে সতর্ক করা হয়।

এছাড়া অভিযান কালে দেখা যায় আসরের নামাজের সময় একটি মসজিদে প্রায় ৪০ জন মুসল্লি নামাজ আদায় করে,ফলে ইমাম ও মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করা হয় যাতে,ইসলামি ফাইন্ডেশন নির্দেশ অনুযায়ী ৫ জনের জামাতে নামাজ পড়া হয়। মাইকিং এর মাধ্যমে সবাইকে লকডাউনের বাধ নিষেধ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়।

আজকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ টি মামলায় মোট ৮,৭০০ টাকা জরিমানা করা হয় ।
লকডাউন চলাকালীন সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net