1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চসিকের ২৮ নং ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা তানজিমের ফ্রি অক্সিজেন সেবা চালু" - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

চসিকের ২৮ নং ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা তানজিমের ফ্রি অক্সিজেন সেবা চালু”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৩৩ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
কভিড -১৯ মহামারিতে আক্রান্ত পুরো দেশ। তবে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে প্রাণের শহর চট্টগ্রাম। এই অবস্থায় দিন দিন প্রকট হচ্ছে চিকিৎসা সরঞ্জামাদির সংকট। হাসপাতাল গুলো হিমশিম খাচ্ছে সেই চাপ সামাল দিতে। এই মুহূর্তে সবচেয়ে দরকারি জিনিসটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। হাসপাতাল গুলোতে পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগী অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে। জরুরি এই অবস্থায় চট্টগ্রামের মানুষকে সেবা দিতে এগিয়ে এসেছে সাবেক ছাত্রলীগ নেতা ইসরাফিল মাহমুদ তানজিম।

তিনি বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর ২৮ নাম্বার ওয়ার্ডে আক্রান্ত রুগীদের প্রাথমিকভাবে ২ টি সিলিন্ডার দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।
ক্রমান্বয়ে চাহিদা অনুযায়ী আরো বড় পরিসরে সেবা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তানজিল।

এনায়েত বাজার মার্সেন্ট এসোসিয়েশনের সদস্য জিয়া সোহেলের সাথে কথা হলে তিনি জানান, বৈশ্বিক মহামারিতে চলমান সৃষ্ট সংকটে চট্টগ্রাম নগরী খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সেবা মিলছে না। করোনায় আক্রন্ত রুগীরা একটু স্বাস নেয়ার জন্য কতনা আকুতি মিনতি করছে তা বলা বাহুল্য। এই অবস্থায় আমাদের সাবেক ছাত্রলীগ নেতা ইসরাফিল মাহমুদ তানজিল অক্সিজেন সরবরাহের যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রসংশার দাবিদার। এভাবে সমাজে বিত্তবানরাও যদি এগিয়ে আসে কিছুটা হলেও হ্রাস পাবে মনে করছি অক্সিজেন সংকটে পড়ে মারা যাওয়ার মৃত্যুহার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net