ঢাকা   ০৮:৩২:৩৬ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সবুজ পৃথিবী, সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে কক্সবাজারের ঈদগাঁও থানায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে থানা প্রাঙ্গণে এই চারা রোপণ করা হয়।

 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঈদগাঁও থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার। এ সময় থানার পুলিশ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে থানা চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করেন।

 

বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁও থানা প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়

 

বৃক্ষরোপণকালে ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং একটি সুস্থ-সবুজ আগামী প্রজন্ম গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পুলিশের এই সবুজায়ন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি