1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁপাইনবাবগঞ্জে গম কেনায় অনিয়ম, সাতজনের বিরুদ্ধে দুদুকের মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

চাঁপাইনবাবগঞ্জে গম কেনায় অনিয়ম, সাতজনের বিরুদ্ধে দুদুকের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩১৯ বার

মঈন উদ্দীন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি নির্দেশনা অমান্য করে মিলারের কাছ থেকে কেনার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। এতে সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে ছয়জনই খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। অন্যজন মিল মালিক। আসামিরা হলেন- নাচোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজহারুল ইসলাম (৫৬), ওসি এলএসডি মো. মনিরুজ্জামান (৩৮), নাচোলের ইসলামপুর এলাকার মেসার্স মিলন অটো রাইস মিলের মালিক শওকত আকবর মিলন (৫০), নাচোল খাদ্য গুদামের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা (৩৪), নিরাপত্তা প্রহরী নারদ চন্দ্র পাল (৩৭), আবু সাঈদ (৪৬) এবং ইসারুল ইসলাম (৩৬)।
মামলার বাদী দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ অভিযান চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী গম শুধুমাত্র প্রান্তিক চাষিরাই দেবেন। কিন্তু গেল ৩ জুন রাত সাড়ে ৯টার দিকে একটি ট্রাকে করে ২৫ মেট্রিক টন গম গুদামে ঢোকান মিল মালিক মিলন। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জানতে পারেন। তিনি নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গুদামে অভিযান চালানোর নির্দেশ দেন। পরে তারা অভিযান চালিয়ে গুদামের ভেতর ট্রাকে থাকা ৫০০ বস্তা গম জব্দ করেন। এই গমের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো জবাব দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net