1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন আরো ৩ জনসহ জেলায় মোট দিনাজপুরে করোনায় আক্রান্ত ২২৭ : সুস্থ ৫২ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

নতুন আরো ৩ জনসহ জেলায় মোট দিনাজপুরে করোনায় আক্রান্ত ২২৭ : সুস্থ ৫২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৮১ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩ জন করোনা আক্রান্তসহ দিনাজপুর জেলায় মোট করোনা শনাক্ত রোগি সংখ্যা ২২৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে পার্বতীপুরে ১ জন, চিরিরবন্দরে ১ জন ও বিরল উপজেলায় ১ জন।

রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টায় দিনাজপুর সিভিল সার্জন ডা: মো. আব্দুল কুদ্দুস জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ৩ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ২২৭ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৫ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৬ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৫ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ৮ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিবিরবন্দরে ১২ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৪৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন ও একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, রবিবার ৩১ মে দিনাজপুর ল্যাব হতে মোট ৫৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ৫২টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২২৭ জন।

এছাড়া রবিবার ১০৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৪০৯টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩৩১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আর গত ২৪ ঘন্টায় ১১৮ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৭ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net