1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন আরো ৮ জনসহ দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ৩২৩ জন মৃত ৫ জন : সুস্থ ১০১ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

নতুন আরো ৮ জনসহ দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ৩২৩ জন মৃত ৫ জন : সুস্থ ১০১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৭০ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
নতুন আরো ৮ জন করোনায় আক্রান্তসহ সোমবার দিনাজপুরে মোট আক্রান্তের সংখ্যা ৩২৩ জন হয়েছেন। এপর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এক পরিচালকসহ সদর উপজেলায় ৬ জন, চিরিরবন্দরে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন। অপরদিকে গত ২৪ ঘন্টায় ১৪ জনসহ এ পর্যন্ত ১০১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এছাড়া পার্বতীপুর উপজেলায় একজনসহ এ পর্যন্ত ৫ জন মৃত্যুবরণ করেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টায় জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩২৩ জন। আক্রান্ত ৩২৩ জনের মধ্যে ২৩৪ জন পুরুষ, নারী ৭৫ জন ও শিশু ১৪ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৮৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের।

গত ২৪ ঘন্টায় পার্বতীপুর উপজেলায় একজনসহ এ পর্যন্ত ১০১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আর গত ২৪ ঘন্টায় একজনসহ এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ৫ জনের মধ্যে সদর উপজেলায় একজন, চিরিরবন্দর উপজেলায় দুইজন, বোচাগঞ্জে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন।

তিনি জানান, আক্রান্ত ৩২৩ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ১০১ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৩৩ জন, বোচাগঞ্জে ১০ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ২৫ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১০ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ১১ জন, বিরামপুরে ৩১ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ২১ জন (মৃত দুইজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৭ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত ৪ হাজার ৪২৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১২৭টি নমুনার ফলাফল এসেছে। সোমবার ৮ জুন দিনাজপুর ল্যাব হতে ৫৯টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৮টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ৫১টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

ফলে দিনাজপুর জেলায় মোট করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাঁড়ালো ৩২৩ জন। এছাড়া সোমবার ১৫৮টি নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে ও বর্তমানে ২৪৭৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net