ঢাকা   ০৮:০২:২০ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মজলুল হক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক মৃত্যবরণ করেছেন। শনিবার (২০ জুন) তিনি নিজ বাড়িতে মারা যান।

নিহত শিক্ষক উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর পশ্চিমপাঁড়া গ্রামের মৃত সামত আলীর ছেলে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে তার ঠান্ডা কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পরীক্ষার জন্য গত ১৭ জুন তিনি নমুনা দিয়েছিলেন। যার ফলাফল এখনো আসেনি।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বেলাবতে ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৬৫ জনের নমুনার রেজাল্ট পজেটিভ এসেছে। বর্তমানে ৬৫ জনের মধ্যে প্রায় ৪০ জন সুস্থ হয়েছেন এবং আক্রান্ত রয়েছেন ২৫ জন। আর মোট মৃত্যু ৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি