1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে সৌদি প্রবাসী স্ত্রী বিষপানে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

নরসিংদীতে সৌদি প্রবাসী স্ত্রী বিষপানে আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৬৯ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর চরাঞ্চলে সানজিদা (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার দুপুরে (১৫ জুন) নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের সৌদি প্রবাসী তোফাজ্জল মিয়ার স্ত্রী। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরের দরজায় খিল মেরে বিষপান করে গৃহবধূ সানজিদা। এ সয়র তার ছয় বছরের শিশু সন্তান দরজা ধাক্কাতে থাকে।তার দরজা ধাক্কাধাক্কি ও মা মা বলে চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ভেতর থেকে মায়ের কোন সাড়া না পেয়ে পাড়া-প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আশঙ্কাজনক অবস্থা সানজিদাকে উদ্ধার করে।

পরে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতাল নেয়ার পথেই তার মৃত্যূ হয়। তবে কী কারণে এ আত্মহত্যা তা জানা যায়নি।
জানা গেছে, প্রায় নয় বছর পূর্বে কাজির কান্দি গ্রামের আসাদ মিয়ার মেয়ে সানজিদার সাথে একই গ্রামের কালন মিয়ার ছেলে মিষ্টির দোকানের কর্মচারী তোফাজ্জলের সাথে বিয়ে হয়। বিয়ের তিন বছরের মাথায় সানজিদার কোলজুড়ে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান। প্রায় তিন বছর পূর্বে তোফাজ্জল জীবিকার তাগিদে সৌদি আরব চলে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউ পি সদস্য ইমরান হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি নরসিংদী মডেল থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net