1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর বেলাবতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩২২ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ঢাকা সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডের আগে কাজী ফিলিং স্টেশনের বিপরীতে মহাসড়ক হতে ১০০০ গজ ভিতরে একটি জমি থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, জায়গাটি বসতি এলাকা ও মহাসড়ক থেকে ভিতরে নির্জন এলাকা। এদিক দিয়ে রাতের বেলা কেউ চলাফেরা করে না। আজ সকালে ঘুম থেকে উঠে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গেলে জমির আইলে ঝুলন্ত লাশ দেখতে পায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি কাকরল ক্ষেতের আইলে লাগানো গুছি গাছে পাট গাছ দিয়ে লাশটি ঝুঁলিয়ে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পা মাটিতে লাগানো এবং পায়ের নিচে কাটা অংশ দিয়ে রক্তে মাটি ভিজে আছে। সাথেই কলা বাগানে বেশ কিছু লোকের পায়ের দাগ পাওয়া গেছে। যেহেতু নিহত ব্যক্তির পা মাটিতে লাগানো সেহেতু ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর ছোট এই গুছি গাছে লাশটি ঝুঁলিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসা বেলাব থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net