ঢাকা   ০৯:০০:৫৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নোয়াখালি সেনবাগ উপজেলার পরিকোটর সন্ত্রাসীদের হুমকি- আতংকে দিন কাটছে কুমিল্লার সোনাচাকা গ্রামবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩২২ বার
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জামাল উদ্দিন স্বপন:
সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও ব্যাপক লুটপাট করেও ক্ষান্ত হচ্ছে না সেনবাগ উপজেলার পরিকোট গ্রামের সন্ত্রাসী বাহিনী । আইনের আশ্রয় নেয়ার খবরে এখন প্রতিনিয়ত আবারও হামলার হুমকি দিচ্ছে । তাই আতংকে দিন কাটছে নিরীহ ও আদর্শ গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লা জেলার নাংগলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের সোনাচাকা গ্রামবাসীর । গ্রামটি একেবারে জেলার শেষ প্রান্তে নোয়াখালির সীমান্তে । পাশেই পরিকোট গ্রাম । জনবলে আয়তনে অনেক বড় গ্রাম।আশে পাশের ছোট গ্রামের লোকজনের প্রায়ই অত্যাচার নির্যাতনের অভিযোগ তাদের বিরুদ্ধে । প্রতি নিয়ত অত্যাচার নির্যাতন চালিয়ে আসার অভিযোগ সোনাচাকাতেও । সোনাচাকা একে ছোট্ট গ্রাম, জনবল নাই বললেই চলে । অন্যদিকে অন্য জেলাধীন তাই কথায় কথায় খবরদারি করে সোনাচাকা গ্রামবাসীর উপর । গ্রামবাসী তাদের ভয়ে সব সময় তটস্থ থাকে । কোন প্রবাসী দেশে আসলে তাদের জন্য দামী গিফট আনতে হয় । নচেত্ নিরাপত্তার শংকা দেখা দেয় । মোট কথা পরিকোটের বখাটেদের কাছে সোনাচাকা গ্রামবাসী জিম্মি !
পরিকোট গ্রামের খামার ব্যবসায়ী নিজামুদ্দিনের মালের ট্রাকটর সোনাচাকা গ্রামের ভিতরে কাঁচা রাস্তায় চলাচল করে । তাতে রাস্তা খানাখন্দ সৃষ্টি হলে মানুষের চলাচলের নুপযোগী হয়ে দাঁড়ায়। এভাবে চলতে থাকায় একপর্যায়ে গত 10 জুন বুধবার গ্রামবাসী ট্রাকটর চলাচলে আপত্তি জানায় । ছোট গ্রামের মানুষ বড় গ্রামের গাড়ি চলাচলে বাঁধা, এতেই তাদের প্রেস্টিজে লাগছে ! এ উছিলায় পরিকোট গ্রামের নিজাম উদ্দিন, আমির হোসেন, গোলাফ রহমান, দিল মোহাম্মদ, জামাল উদ্দিন, শামীম আহমেদ, সাহাবুদ্দিন ও সরোয়ার হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় হাজার খানেক লোক সংঘটিত হয়ে একই দিন শেষে রাতের আঁধারে দুইদফা সন্ত্রাসী হামলা চালিয়ে গ্রামের 11টি বাড়ি ভাংচুর ও স্বর্ণ গয়না, নগদ টাকা সহ পঞ্চাশ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় । সন্ত্রাসীদের হামলা আহতরা হলেন বিধবা নারী সালেহা বেগম, বৃদ্ধা নারী জাহানারা বেগম,
জাসেদ.দেলোয়ার.সালমান.আব্দুর রহমান রকি,জামসেদ.বাদশা. খোকন ,শাহাদাত সহ অনেকেই । সন্ত্রাসরী
জাসেদ ঘর ও মোটর সাকেল, কুদ্দুসের ঘর, শাহাদাতের ঘর, নুরনবীর ঘর ভাংচুর করে । বন্যপ্রাণীর মত পুরো গ্রাম লন্ডভন্ড করে তারা মসজিদে ডুকে নামাজরত মুসল্লিদের উপরও হামলা চালিয়েছে । তারা মসজিদের দরজা জানালা ও মাইক চূর্ণ বিচূর্ণ করে । সন্ত্রাসীদের ভয়ে আত্মরক্ষার্থে নারীরা খাটের নীচে লুকিয়ে রেহাই পায়নি । সন্ত্রাসীরা নারীদের ইজ্জত লুন্ঠনের চেষ্টা করে । তাদের এহেন অত্যাচার
পাকিস্তানী হানাদার বাহিনী ও মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় ।
বিএনপি অধ্যুষিত গ্রাম নামে পরিচিত এ গ্রামে আছেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিত্তশালী কাজী মফিজুর রহমান । একেই বড় গ্রাম, লোকবলও বেশি আবার প্রভাবশালী নেতার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে থাকে । যেখানে তারা ধরাকে সরাজ্ঞান করে না, সেখানে সোনাচাকা তাদের জন্য পুঁটি মাছ । তাদের গ্রামের ট্রাকটর চলাচলে বাধা ? সুতরাং সোনাচাকা গ্রাম মাটির সাথে মিশিয়ে দিতে হবে ! তাদের রণ সজ্জা, আক্রমণ লন্ডভন্ডের চিত্র দেখে মানুষ অনেকটা সেই রকমই ভাবছে । এখন সোনাচাকা বাসির উপর চাঁদাবাজির অভিযোগ তুলে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টায় মত্ত । ঘরবাড়ি ভাংচুর করতে নিয়ে নিজেদের শরীরে টুকটাক রক্তাক্ত হয়ে গ্রামবাসীর উপর অভিযোগের নাটক তৈরি চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । এলাকার অনেকেই বলেন, যেখানে পরিকোটের ভয়ে সময় তটস্থ থাকতে সেখানে অস্ত্র শস্ত্রে সজ্জিত মারমুখী অবস্থায় হাজার লোক দেখে সোনাচাকা বাসি দিশেহারা । আত্মরক্ষার্থে দ্বিগ্বিদিক শূন্য । প্রতিরোধের প্রশ্নই উঠে না । জানা গেছে,
নির্যাতিত ও ক্ষতিগ্রস্থরা নাংগলকোট থানায় মামলা করেছে । মামলার খবর পেয়ে পরিকোটের সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে । তারা আবারও হামলা চালাতে পারে । হামলার আশংকায় সোনাচাকায় আতংক বিরাজ করছে এবংগ্রামবাসী ও বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি