ঢাকা   ০২:১৪:৪২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নোয়াখালীতে ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট দেড় লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে রূপালী ব্রিক ফিন্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান খান। রোববার দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারী নির্দেশনা অমান্য করে ইট তৈর, পরিবেশ দুষণ ও হিন্দুদের স্মশানের জায়াগ দখলের অভিযোগে ব্রিক ফিল্ড মালিক ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন সেলিমকে দেয় লাখ টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে রূপালী ব্রিক ফিন্ড কর্তৃপক্ষ সরকারী নিয়ম অমান্য করে ইট তৈরী করছে এবং ইট ভাটার কালো ধোয়ায় এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষণ হচ্ছে। তাছাড়া ইট ভাটার মালিক ইউপি চেয়ারম্যান সেলিম পাশ^বর্তি হিন্দুদের একটি স্মশানের জায়গা দখল করে ইট ভাটার কাজে ব্যবহার করছে। ফলে হিন্দুরা তাদের স্বজনদের মৃতদেহ সৎকার করতে সমস্যা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রোকনুজ্জামান খান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবিষ্যতে সরকারী আইন মেনে ইট তৈরী, পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা গ্রহন ও দখলকৃত হিন্দুদের স্মশানের জয়গা ছেড়ে দেওয়ার অঙ্গিকার করে দোষ স্বীকার করায় আপাতত ওই প্রতিষ্ঠানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এই অঙ্গিকারের ভঙ্গ করলে ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি