1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ১৩ পুলিশসহ আরো ৮৪ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

নোয়াখালীতে ১৩ পুলিশসহ আরো ৮৪ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৮৩ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীতে নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৬৪ জন। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা ২৬ জন।শনিবার সকাল ১১ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।আক্রান্তদের মধ্যে ১৩ পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।এবিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩জন পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে দুইটি পুলিশ ফাড়িঁ লকডাউন করা হয়েছে।সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়েই চলছে। জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী ৭ই জুন পর্যন্ত।নোয়াখালী জেলায় উপজেলা ভিত্তিক মৃত্যুর হার- বেগমগঞ্জ-১৫জন, সোনাইমুড়ি-২জন, সেনবাগ-৪জন, সূবর্ণচর-১জন, সদর-৩জন ও চাটখিল-১জনসহ মোট জেলায়-২৬ জন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net