1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যানের আহবানে সর্তা খালের বাঁধ নির্মাণে ৬-৭ শতাধিক যুবক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যানের আহবানে সর্তা খালের বাঁধ নির্মাণে ৬-৭ শতাধিক যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৯৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
গত বছরের বর্ষায় পাহাড়ী ঢলে শ্রোতে নোয়াজিষপুর মিলন মাষ্টারের ঘাটা এলাকায় সর্তা খালের বেড়ি বাঁধ ভেঙ্গে পুরো ইউনিয়ন ও পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়ন পানির নিচে তলিয়ে যায়।এতে মানুষের বাড়ী- ঘর ও ফসলী জমি পানির নিচে তলিয়ে গেলে মানুষ গৃহবন্দী হয়ে পড়ে। ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। গত বছরের বর্ষায় ভেঙ্গে যাওয়া বেড়ি বাঁধটি আজো নির্মাণ করেনি পানি উন্নয়ন বোর্ড।তবে চলতি বর্ষায় ভাঙ্গা বাঁধ দিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হয়ে আগের মত বাড়ী,ঘর, ফসলী জমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।মানুষেরমানুষের জীবনও বসত বাড়ী,ঘর রক্ষায় শেষ পর্যন্ত স্বেচ্ছাশ্রমে বেড়ি বাঁধটি নির্মাণের এক মহৎ উদ্যােগ নেন নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। তার আহবানে সাড়া দিয়ে গত রোববার স্বেচ্ছাশ্রমে সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত এলাকার ৬-৭ শতাধিক যুবকসহ নানা বয়সী মানুষ মাটি কেটে বাঁধ নির্মাণকাজ শুরু করে।কেউ কোদাল নিয়ে খালের চর থেকে মাটি কাটেন,কেউ কাটা মাটি মাথায় নিয়ে ভেঙ্গে যাওয়া অংশ বেড়ি বাঁধটি ভরাট করছেন। এ স্বেচ্ছাশ্রম কাজে এলাকার সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা বেড়ি বাঁধ নির্মাণকাজে করছে।চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার বলেন, নোয়াজিষপুরের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে। যারা বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছেন তারা ইতিহাসের অংশ হিসেবে পরিগনিত হবে। আমি নিজেও সারাদিন খাঁল থেকে মাটি বহন করে বাঁধ নির্মাণে সহযোগীতা করছি। এটা আমার কাছে পরিশ্রম মনে হয়নি। বরং আমার কাছে আনন্দ মনে হয়েছে। এই বাঁধ নির্মাণে যতদিন লাগবে ততদিন সবাই কাঁদে কাঁদ মিলিয়ে বাঁধ নির্মাণ শেষ করবো।তিনি আরো বলেন, এই বেড়ি বাঁধটি নির্মাণ করার জন্য এলাকার অনেকে অর্থ দিয়ে আর্থিক সহযোগিতা করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net